ভিয়েনা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার

খালেদা জিয়ার অপারেশনের মাধ্যমে টিআইপিএস প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে – মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • ৪৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট বা টিআইপিএস প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা জানান। তিনি বলেন, “খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের সিসিইউতে রয়েছেন। আপনারা সবাই জানেন, বিদেশ থেকে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে এসেছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তারা অত্যন্ত সফলভাবে টিআইপিএস প্রক্রিয়া সম্পন্ন করেছেন।” বিএনপির মহাসচিব বলেন, “ডাক্তারদের
সাথে আমার কথা হয়েছে এবং তারা বলেছে এখন পর্যন্ত বেগম জিয়ার অবস্থা ভালো।”

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ৩ বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার ওপর বিশেষ টিআইপিএস পদ্ধতি পরিচালনা করেন। এই তিনি চিকিৎসক হলেন; জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের হামিদ রব, ক্রিস্টোস জর্জিয়াডেস ও জেমস পি এ হ্যামিল্টন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়ার অপারেশনের মাধ্যমে টিআইপিএস প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে – মির্জা ফখরুল

আপডেটের সময় ০৮:০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩