ভিয়েনা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত ১৫ ঘণ্টায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ৫৮ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত ১৫ ঘণ্টায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। আটক নেতাকর্মীদের বেশির ভাগই বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছিলেন। আজ বুধবার দুপুরে বিএনপির আটক নেতাকর্মীদের অনেককে প্রিজনভ্যানে করে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে আনা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে নয়াপল্টন ও এর  আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অনেককে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করেছেন, সে হিসাব তারা এখনো করেননি।

বিএনপির অভিযোগ, ঢাকার কাকরাইল, ফকিরাপুল, মালিবাগ ও ঢাকার প্রবেশপথ থেকে এসব নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে পুলিশ বিএনপি নেতাকর্মীদের আটক করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। ডিবি মতিঝিল বিভাগের উপকমিশনার মো. রাজীব আল মাসুদ গণমাধ্যমকে বলেন, রাজধানীর বিভিন্ন হোটেলে অবস্থান করে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে-এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে অনেককে আটক করেছে ডিবি। গণনা শেষে আটক ব্যক্তির সংখ্যা বলা যাবে।ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আটকের সংখ্যা ১৫-২০ জনের মতো হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি বলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন থেকে ৫১ নেতাকর্মী সমাবেশে  যোগ দিতে এলে তাদের ভোরের দিকে আটক করা হয়। এ ছাড়া ধনবাড়ি উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, প্রবাসীবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ আটজনকে গতকাল রাতে পল্টন এলাকা থেকে আটক করা হয়েছে। গত ১৫ ঘণ্টায় মোট ২১৬ জন নেতাকর্মীকে আটক করার তথ্য তারা পেয়েছেন বলে জানান তিনি।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত ১৫ ঘণ্টায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক

আপডেটের সময় ০৬:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩