ভিয়েনা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

রাষ্ট্রপতি গুণী শিক্ষক সম্মাননা পেলেন লালমোহনের নাহার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ৬৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বাছাইকৃত মাধ্যমিক পর্যায়ে সারা দেশে সাত জন গুনী শিক্ষককে ‘‘রাষ্ট্রপতি গুণী শিক্ষক সম্মাননা” প্রদান করা হয়েছে। সাত জনের মধ্যে ভোলার লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (আইসিটি) হোসনে আরা নাহার এই সম্মননা পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে গুণী শিক্ষক সম্মাননা পদক গ্রহণ করেন হোসনে আরা নাহার।

হোসনে আরা নাহার ‘‘রাষ্ট্রপতি গুণী শিক্ষক সম্মাননা” পেয়ে অনুভুতি প্রকাশ করে বলেন, আমি ভোলা জেলার লালমোহন উপজেলার শিক্ষক প্রতিনিধি হয়ে মহামান্য রাষ্ট্রপতি থেকে এই সম্মাননা গ্রহণ করেছি। এটা খুবই গর্বের ও আনন্দের। আমি খুবই আনন্দিত। শিক্ষকতা পেশায় এর চেয়ে আর বড় পাওয়ার কিছু নেই।  আমি আমার এলাকা, কর্মস্থল ও দেশবাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থী যাতে সামনের দিনগুলো সুনামের সহিত আরো ভালোভাবে নিজ কাজ করতে পারি।

এদিকে লালমোহনের মেয়ে হোসনে আরা নাহার ‘‘রাষ্ট্রপতি গুণী শিক্ষক সম্মাননা” পাওয়ায় এলাকাবাসী ও শিক্ষকমন্ডলীর মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস    

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাষ্ট্রপতি গুণী শিক্ষক সম্মাননা পেলেন লালমোহনের নাহার

আপডেটের সময় ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩