ভিয়েনা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

তলে তলে সব আপস হয়ে গেছে, কোনো চিন্তা নেই : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ৫৭ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভিসানীতিতে আপস হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এক সেলফি দিল্লিতে আরেক সেলফি নিউইয়র্কে। শেখ হাসিনা আর পুতুলের সঙ্গে জো বাইডেনের সেলফিতে দিল্লিতে বাজিমাত, এরপর নিউইয়র্ক। কোথায় স্যাংশনস কোথায় ভিসানীতি। তলে তলে সব আপস হয়ে গেছে। কেউ আর স্যাংশনস দেবে না। দিল্লি আছে আমেরিকাও আছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আমিন বাজারে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, দিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্র আছে। আমরা দিল্লির সঙ্গে আছি। প্রধানমন্ত্রী সবার সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে ভারসাম্য করে ফেলেছেন। যথাসময়ে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে গিয়ে শেখ হাসিনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। মানুষ যাতে ভালো থাকে, জিনিসপত্রের দাম যাতে কমে সেজন্য শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন।’

বিএনপির প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নাকি অক্টোবরে সরকারের পতন করবে? কোন অক্টোবর? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কিছুই হবে না। বিএনপির আন্দোলনের দম ফুরিয়ে গেছে, তারা যত ষড়যন্ত্র করুক না কেন যথাসময়েই নির্বাচন হবে। বাংলার জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। যে দলে দুর্নীতির দুর্গন্ধ আছে, মানুষ সে দল চায় না।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি হাঁটুভাঙা দল, কোমরভাঙা দল। শক্ত হয়ে দাঁড়ান। কৌশলে ভালোভাবে চিনে নেন। খেলা হবে। সাংঘাতিক খেলা হবে।’

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তলে তলে সব আপস হয়ে গেছে, কোনো চিন্তা নেই : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৯:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩