ভিয়েনা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৫৬ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় বঙ্গবন্ধু ঐক্য পরিষদের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত আটটায় ভবানীপুর ইউনিয়ন চৌরাস্তা মোড় প্রাঙ্গণে বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এসময় রাস্তার দু’পাশে আলোকসজ্জা ও বর্নিল সাজে সাজানো হয় পুরো এলাকাটি। ভবানীপুর ইউপি সদস্য আজগর ফরাজীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো: কাজল।

উদ্বোধনকালে এমপি মুকুল বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে গিয়ে পৌঁছেছে। তিনি আজ সারা বিশ্বে একজন অনুকরণীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের এই পরিবর্তন একেবারে কল্পনার সামিল। আ. লীগ সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার,সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, দৌলতখান থানার অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেলসহ আওয়ামী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল

আপডেটের সময় ০৮:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩