ভিয়েনা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

সারা দেশে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ৭০ সময় দেখুন

শনিবারের ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা ও গ্রেফতারের ’ প্রতিবাদে ৩১ জুলাই সারাদেশের সব মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

ইবি টাইমস ডেস্কঃ  শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা রোববার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি যে,আগামীকাল আওয়ামীলীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না। যার কারণে ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আজকের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা প্রমাণ করছে ক্ষমতালোভী সরকারের হাতে জনগণ নিরাপদ নয়। গাড়িতে আগুন দেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেরা অপরাধ করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে। আমরা আশা করছি তারা এই কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ ও আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ জানাই। তাদের হামলায় বাবু গয়েশ্বর চন্দ্র রায় মাথায় আঘাতপ্রাপ্ত হন। এ ছাড়া, বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ অনেক নেতা আহত হয়েছেন। এই হামলার মাধ্যমে বুঝা যাচ্ছে এই সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

এর আগে, শুক্রবার (২৮ জুলাই) মহাসমাবেশ থেকে শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বিএনপি কর্মসূচি ঘোষণার পর ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগও। কিন্তু ডিএমপি থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সারা দেশে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

আপডেটের সময় ০৯:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩