ভিয়েনা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে সুষঠ নির্বাচন সম্ভব না – মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • ৬৭ সময় দেখুন

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি-এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ ডেস্কঃ মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এক ঘন্টার বৈঠক শেষে, এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির পরিকল্পনা, কর্মসূচি ও কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন। এ সময় তারা আগামী নির্বাচন ও রাজনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, “আমরা স্পষ্টভাবে তাদের (ইইউ দূত) বলেছি, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, বাংলাদেশে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া অন্য কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।” বৈঠকের কারণ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে ইইউ’র একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে। এই প্রেক্ষাপটেই এ বৈঠক হয়েছে।”

তিনি বলেন, “ইইউ বিশেষজ্ঞ দলের সেই বৈঠকের বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি। ইইউ দীর্ঘদিন ধরে, বারবার বলে আসছে যে তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সুযোগ আছে কিনা, তা দেখতে তাদের দল এখানে আসবে।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় আগামী নির্বাচন নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে সংলাপের সম্ভাবনা আছে কি না; জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপি মহাসচিব। তিনি বলেন, “আমরা আমাদের বৈঠকে এমন বিষয় নিয়ে আলোচনা করিনি।”

মির্জা ফখরুল জানান, ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশে এখন নির্বাচনের পরিবেশ আছে কি না এবং বর্তমান সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কি-না; তা জানতে চেয়েছেন।

তথ্যসূত্র: বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যম

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে সুষঠ নির্বাচন সম্ভব না – মির্জা ফখরুল

আপডেটের সময় ০২:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩