ভিয়েনা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • ৪৭ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: বাংলানিউজ২৪.কম এবং ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার কাউখালী ও ভান্ডারিয়ায় পৃথক ওই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮জুন) সকালে জেলার কাউখালী ও একই দিন বিকালে জেলার ভান্ডারিয়ায় মানববন্ধন করেছেন সেখানে কর্মরত সাংবাদিকরা। পরে তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন।

জানা গেছে, ওই দিন বিকালে জেলার ভান্ডারিয়া প্রেসক্লাব এর আয়োজনে প্রেসক্লাবের সহ-সভাপতি মো.রিয়াজ মাহমুদ মিঠুর সভাপতিত্বে স্থানীয় শহীদ মিনার সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন এটিএন বাংলা ও এটি এন নিউজের পিরোজপুর জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক মো. মামুন হোসেন, শহিদুল ইসলাম মল্লিক, মো. তরিকুল ইসলাম শামীম, মো. শহিদুল ইসলাম,মো. সুমন মল্লিক, মো. মিজানুর রহমান, মো. জাকির কাজী প্রমূখ।

এ ছাড়া একই দিন সকালে জেলার কাউখালীতে প্রেসক্লাবে উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গৌতম দাস, প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি সুব্রত রায়, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক তরিকুল রহমান তারেক, আরটিভির পিরোজপুর জেলা প্রতিনিধি শেখ রিয়াজ রিয়াজ আহম্মেদ নাহিদ, মাইটিভির জেলা প্রতিনিধি রাজু তালুকদার প্রমুখ।

বক্তারা সাংবাদিক নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

আপডেটের সময় ০৫:১৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩