ভিয়েনা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আবারও নৌকাডুবিতে ২ জন নিহত, নিখোঁজ ২০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৬:১১ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • ৬০ সময় দেখুন

ভূমধ্যসাগরের তিউনিশিয়া ও ইতালির মধ্যবর্তী অঞ্চলে এক নৌকাডুবির ঘটনায় দুই জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন৷ এই ঘটনায় ২০ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপে অভিবাসন সংক্রান্ত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টস জানিয়েছে,গত শনিবার (৮ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে বলে সাগরে উদ্ধারকাজে নিয়োজিত জার্মানির বেসরকারি সংস্থা রেসকিউ’র বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায় ৷

উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন একজন গর্ভবতী নারী ও বেশ কয়েকজন শিশু রয়েছে৷ তারা সবাই আইভরি কোস্ট, মালি, ক্যামেরুন এবং কঙ্গোসহ  আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক৷ নৌকাটিতে ৪২ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানা গেছে৷

বেসরকারি সংস্থা রেসকিউ’র কর্মকর্তা স্টেফান সেফের্ট জানান, ঘটনাস্থল থেকে ২২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারের পর তাদেরকে ইটালির সাগরতীরবর্তী দ্বীপ লাম্দেদুসায় নিয়ে আসা হয়েছে৷ তিনি আরো বলেন, ‘‘বিপদাপন্ন অভিবাসনপ্রত্যাশীদের বাঁচাতে আমাদের পক্ষে যা করা সম্ভব তার সবটুকুই করা হয়েছে৷’’

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকারী দল পৌঁছানোর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই অভিবাসনপ্রত্যাশীরা পানিতে ভাসছিলেন৷ উল্লেখ্য এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী নৌকায় করে সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷ সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর এই চেষ্টা প্রতিনিয়তই বাড়ছে৷

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ১৪ হাজার অভিবাসনপ্রত্যাশী সাগর পাড়ি দিয়ে ইটালি পৌঁছছেন৷ গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল পাঁচ হাজার ৩০০ ৷ তার আগের বছর, অর্থাৎ ২০২১ সালে এই সংখ্যা ছিল চার হাজার তিনশ ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আবারও নৌকাডুবিতে ২ জন নিহত, নিখোঁজ ২০

আপডেটের সময় ০৫:২৬:১১ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩