ভিয়েনা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা মাভাবিপ্রবিতে নেক্সটজেন গ্লোবাল ইকো-লিডারশীপ সামিট অনুষ্ঠিত টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট দিবস পালিত, সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

অস্ট্রিয়ায় বেকারত্বের সংখ্যা কমলেও বেড়েছে তরুন বেকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • ৫৭ সময় দেখুন

কবির আহমেদ, ভিয়েনা: অস্ট্রিয়ার শ্রম বাজারের তথ্য অনুযায়ী গেল মার্চ মাসে দেশটিতে সামষ্টিক বেকারের সংখ্যা কমেছে। তবে আগের তুলনায় বেড়েছে তরুন বেকারদের সংখ্যা। এমন তথ্য জানিয়েছে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে ৩ লাখ ৬৯ হাজার ৭৬৯ জন বেকার ছিল। গেল মাসের পাবলিক এমপ্লয়মেন্ট সার্ভিসের তথ্য অনুসারে মার্চে ৩ লাখ ৩৩ হাজার ৯৫৬ জন বেকার চিহ্নিত হয়েছেন। যা ০.৬ (শূণ্য দশমিক ছয়) শতাংশ কম। জাতীয় গণনা অনুসারে, বেকারত্বের হার ছিল শতকরা ৬.২ শতাংশ এবং ২০২২ সালের মার্চের তুলনায় ০.২ শতাংশ পয়েন্ট কম। এছাড়া দেশটিতে শূন্যপদের সংখ্যাও কমেছে।

অস্ট্রিয়ার শ্রম বাজার পরিসেবার (AMS) প্রধান জোহানেস কপ এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, “অর্থনৈতিক সঙ্কট অনেকটাই কেটে গেছে, তাই বেকারত্বের সংখ্যাটাও কমছে”। তিনি আরও বলেন অবশ্যই এটি একটি সুখবর। তবে আগামীতে মন্দার ধাক্কা আবারও আসতে পারে।

এদিকে, অস্ট্রিয়ার সার্বিক পরিসংখ্যানের তথ্য বলছে, তরুণ বা যুব বেকারদের সংখ্যা কিছুটা বেড়েছে। তথ্য অনুযায়ী গেল বছরের তুলনায় শতকরা ৪.৯ শতাংশ বেড়েছে।  যেখানে বয়স্ক ব্যক্তিদের মধ্যে (৫০ বছর বা তার বেশি বয়সী) এটির হার ঋনাত্মক (- ৬.১) শতাংশ।

ফেডারেল রাজ্যগুলোর বেকারত্বের তথ্যও অনেকটা ইতিবাচক। বেশিরভাগ রাজ্যের পরিস্থিতি আগের চেয়ে ভালো। পরিসংখ্যান বলছে, লোয়ার অস্ট্রিয়া (-৩.৯ শতাংশ), তিরল (-৩.২ শতাংশ), বুর্গেনল্যান্ড (-১.৩ শতাংশ), ভিয়েনা (-০.৭ শতাংশ) এবং ক্যারিন্থিয়া (-০.৩) রাজ্যে বেকারের সংখ্যা কমেছে। অন্যদিকে, সালজবুর্গে (+২.৯ শতাংশ), স্টাইরিয়া (+২.৩ শতাংশ), আপার অস্ট্রিয়া (+১.২ শতাংশ) এবং ভোরালবার্গে (+ ০.৪ শতাংশ) বেকারের সংখ্যা বেড়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় বেকারত্বের সংখ্যা কমলেও বেড়েছে তরুন বেকার

আপডেটের সময় ০৬:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩