ভিয়েনা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

ইউক্রেনের অধিকৃত মারিউপোল পরিদর্শন করেছে পুতিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • ৬৫ সময় দেখুন

ইউক্রেনের কাছ থেকে কৃষ্ণ সাগরের ঐ উপদ্বীপ দখলের নবম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ক্রাইমিয়া সফর করেন

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার(১৯ মার্চ) রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া অধিকৃত ইউক্রেনের মারিউপোল শহর পরিদর্শন করেছেন। ইউক্রেনের কাছ থেকে কৃষ্ণ সাগরের ঐ উপদ্বীপ দখলের নবম বার্ষিকী উপলক্ষে পুতিন গতকাল শনিবার ক্রাইমিয়া সফর করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ক্রাইমিয়া এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে দখল করা সমস্ত এলাকা থেকে রাশিয়ার সৈন্যদের অব্যাহত প্রত্যাহার দাবি করে আসছেন।

আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পর, ইউক্রেনে রুশ আগ্রাসনের সময় ইউক্রেন থেকে শিশুদের অপহরণের জন্য পুতিনকে ব্যক্তিগতভাবে দায়ী করা হয়। রুশ নেতা ক্রাইমিয়ায় একটি আর্ট সেন্টার ও একটি শিশু কেন্দ্র পরিদর্শন করেন।

এদিকে, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ রবিবার রাশিয়ার আগ্রাসনের বিষয়ে তাদের দৈনিক গোয়েন্দা আপডেটের রিপোর্টে বলেছে, জাপোরিঝিয়া ওব্লাস্টের জন্য “বিকল্প রাজধানীর নীরব ঘোষণা” সম্ভবত রাশিয়ান নীরব স্বীকৃতি। এতে তাদের অদূর ভবিষ্যতে পূর্বপরিকল্পিত প্রধান লক্ষ্যগুলি দখল করার সম্ভাবনা খুব কম। রুশ কর্মকর্তারা ৩ মার্চ একটি ডিক্রি প্রকাশ করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে, রাশিয়ার কর্মকর্তারা ৩ মার্চ মেলিটোপোলকে জাপোরিঝিয়া ওব্লাস্টের রাজধানী হিসেবে ঘোষণা করে একটি ডিক্রি প্রকাশ করেন। জাপোরিঝিয়া শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এটি একটি অস্থায়ী ব্যবস্থা হিসাবে ডিজাইন করা হয়েছিল। যদিও রাশিয়া কখনই জাপোরিঝিয়া শহরটি দখল করেনি। এটি বর্তমান ফ্রন্ট লাইন থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।

গত সেপ্টেম্বরে পুতিন, জাপোরিঝিয়াসহ চারটি ওব্লাস্টকে রুশ ফেডারেশনের অংশ হিসেবে সংযুক্ত করা হয়েছে বলে দাবি করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেনের অধিকৃত মারিউপোল পরিদর্শন করেছে পুতিন

আপডেটের সময় ০৬:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩