ভিয়েনা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

ইনডেমনিটি দিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি দেশবিরোধী : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • ৬৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ইনডেমনিটি দিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি দেশবিরোধী সিদ্ধান্ত। এমন নির্মম সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি বিদ্যুতের দাম বৃদ্ধিতে ভারতকে কেন উদাহরণ টানছেন? আপনারা কি ভারতের রাজ্য হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে ষড়যন্ত্র করছেন? যদি এসব ভয়ংকর চিন্তা মাথায় থেকে থাকে, তাহলে দ্রুত তা মাথা থেকে নামিয়ে দিন।

২ মার্চ সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নেতাকর্মীদের মাঝে বই বিতরণ কর্মসূচিতে তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, দেশের দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি-আমলারা দেশের অর্থনীতিকে কৌশলে ধ্বংস করে দিচ্ছে। বিদ্যুৎ চুরিরোধ-দুর্নীতি থামাতে ব্যর্থ হয়ে সরকারের এশটি অংশ সাধারণ মানুষের কাঁধের উপর সবরকমের মূল্যবৃদ্ধির খড়গ চালাতে মরিয়া হয়ে উঠেছে। এরা রাজনীতিকে কলুষিত করার পাশাপাশি পুলিশ-প্রশাসনকেও অন্ধকারাচ্ছন্ন করে রাখছে কেবল নিজেদের আখের গোছানোর জন্য।

হাফিজা লাকী/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইনডেমনিটি দিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি দেশবিরোধী : মোমিন মেহেদী

আপডেটের সময় ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩