ভিয়েনা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

ইতালিতে অমর একুশে পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৪৯ সময় দেখুন

ইতালি প্রতিনিধি: ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে ইতালির রোমে স্থায়ী শহীদ মিনারে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরেই বাঙালিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ৫২ এর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাঙালি জাতির ও বাংলা ভাষার মর্যাদা রক্ষায় অনবদ্য অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি ভাষা আন্দোলনে সবশহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য দিয়ে প্রথমবারের মতো বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেন।

ইতালির রোম শহর ছাড়াও দেশটির মিলান, নাপোলি, বলোনিয়া ও ভেনিসে ভাষা দিবস উপলক্ষে স্থায়ী এবং অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।

ইতালির পাদোভা শহরে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।

ইসমাইল হোসেন স্বপন/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালিতে অমর একুশে পালিত

আপডেটের সময় ০১:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩