ভিয়েনা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বুলগেরিয়ায় ট্রাক থেকে ১৮ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৬৪ সময় দেখুন

 অভিবাসনপ্রত্যাশীরা সবাই আফগানিস্তানের নাগরিক বলে জানায় বুলগেরিয়া সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) একটি ট্রাক থেকে ১৮ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ৷ ফেলে যাওয়া ট্রাকটি থেকে ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সরকার৷

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী সোফিয়া ফেলে যাওয়া ট্রাকটিতে মোট ৪০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন৷ ট্রাকটিতে কাঠ বোঝাই করা ছিল এবং এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই কাঠের নিচে লুকিয়ে ছিলেন৷ প্রচণ্ড ঠান্ডায় এবং অক্সিজেনের অভাবে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে৷

প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিবাসনপ্রত্যাশীরা সবাই আফগানিস্তানের নাগরিক বলে জানায় বুলগেরিয়া সরকার৷.দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেটিভ সার্ভাস জানায়, তুরস্ক অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে বুলগেরিয়া প্রবেশ করেছিলেন এই অভিবাসন প্রত্যাশীরা৷ যাত্রাপথে দুইদিন ধরে তারা ট্রাকের কাঠের নীচে লুকিয়ে ছিলেন।

উল্লেখ্যে যে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা বুলগেরিয়াকে ইউরোপে পৌঁছানোর অন্যতম যাত্রপথ হিসেবে ব্যবহার করে থাকে৷ বুলগেরিয়ান সরকারের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বুলগেরিয়ার পুলিশ দেশটির সীমান্তে ১ লাখ ৬৪ হাজার প্রবেশ ঠেকিয়েছে ৷ ২০২১ সালে এ সংখ্যা ছিল ৫৫ হাজার।

কবির আহমেদ/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বুলগেরিয়ায় ট্রাক থেকে ১৮ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

আপডেটের সময় ০৪:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩