ভিয়েনা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

বায়ার্নে বিপেক্ষে খেলবেন মেসি, জানালেন পিএসজি কোচ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: লিগ কাপের পর গত বুধবার (৮ ফেব্রুয়ারি) হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এ কারণে আগামী সপ্তাহে হওয়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে খেলা হচ্ছে না মেসির এমন খবরে হতাশ ছিলেন পিএসজি সমর্থকরা। তবে দলটির কোচ স্বস্তির খবর দিয়ে জানিয়েছেন, বায়ার্নের বিপক্ষে খেলতে পারবেন আর্জেন্টাইন তারকা।

গত বুধবার ফরাসি কাপের শেষ ষোলোয় মার্সেইয়ের ম্যাচের পর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মেসি। তাই মোনাকোর বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার।

তবে লিগে মোনাকোর বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তির খবর দিয়েছেন পিএসজি কোচ গালতিয়ের। জানিয়েছেন, মোনাকোর বিপক্ষে মেসি না খেলতে পারলেও বায়ার্নের বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে।

সংবাদ সম্মেলনে গালতিয়ের বলেন, ‘লিওকে ছাড়া মোনাকোর বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। মৌসুমের মাঝামাঝি বিশ্বকাপ এবং এরপর টানা ম্যাচ থাকায় খেলোয়াড়রা চোট পাচ্ছে। তবে সে সোমবার (১৩ ফেব্রুয়ারি) আবার অনুশীলন শুরু করবে। বায়ার্নের বিপক্ষে তার খেলার সম্ভাবনা আছে। আমাদের দলে লিওর গুরুত্ব কতটা, তা আমরা জানি। তার অনুপস্থিতিতে, আমাদের আরও শক্ত ও গোছানো দল গড়ে ভিন্ন কৌশলে খেলতে হবে।’

এদিকে ইনজুরির কারণে বায়ার্নের বিপক্ষে খেলা হচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন ফরাসি এই তারকা। তবে সুখবরও আছে পিএসজি শিবিরে। হ্যামস্ট্রিং সমস্যা থেকে সেরে উঠেছেন ডিফেন্ডার আশরাফ হাকিমি। শনিবার (১১ ফেব্রুয়ারি) মোনাকোর বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বায়ার্নে বিপেক্ষে খেলবেন মেসি, জানালেন পিএসজি কোচ

আপডেটের সময় ০৫:৫৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩