ভিয়েনা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

লালমোহনে শেখ রাসেল দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ৮৯ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: বর্ণাঢ্য র‌্যালি, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত, চিত্রাংকন ও কবিতা আবৃতি, পুরস্কার বিতরণসহ বিভিন্ন আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে দিনব্যাপী ভোলার লালমোহনে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, আজ শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বাঙালী জাতির নেতৃত্ব দিতেন। দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতেন শহীদ শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট খুনীরা বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করে। এমনকি শিশু রাসেলকেও তারা সে সময় নির্মমভাবে হত্যা করে। আজ বেঁচে থাকলে হয়ত দেশের নেতৃত্ব  দিতেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এমপি শাওন। এরপূর্বে র‌্যালীতে অংশগ্রহণ এবং র‌্যালী শেষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ওসি মো. মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে শেখ রাসেল দিবস পালিত

আপডেটের সময় ১২:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২