ভিয়েনা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

ইয়েস্ক রাশিয়ার যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ৭০ সময় দেখুন

আবাসিক ভবনে রাশিয়ার যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কের একটি আবাসিক ভবনে সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি একটি এসইউ-৩৪ বোমারু বিমান ছিল। এটি দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালানো হয়েছে। এ সময় এর একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ওই ভবন থেকে একটি বড় আগুনের গোলা বের হতে দেখা যায়। আগুনের স্ফুলিঙ্গ প্রায় দুই হাজার বর্গমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।

রাশিয়ার জরুরি পরিসেবার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানায়, ভবনের পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায়। এর মধ্যে ওপরের ফ্লোরগুলো ধসে পড়ে এবং আশপাশের আরও ৫৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওই ভবনে ৬০০ মানুষ বসবাস করে।

যে এলাকায় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় সেখানে একটি মাধ্যমিক স্কুলও ছিল। বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেখাকার শিক্ষার্থীদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইয়েস্ক রাশিয়ার যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৬

আপডেটের সময় ০৫:০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২