ভিয়েনা ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত টাঙ্গাইলে বেশি দামে ফ্যান বিক্রি ও তেলে কারচুপি: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু: এন্টিভেনম নেই হাসপাতালে বরিশালে অনিয়মের দায়ে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯ হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

লালমোহনে প্রধানমন্ত্রীর এডিট করা বিকৃত ছবি ফেসবুকে শেয়ার, যুবক গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • ৭৪ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের ও সংসদ সদস্য মমতাজকে নিয়ে এডিট করা বিকৃত ছবি নিজ ফেসবুক আইডিতে শেয়ার করার দায়ে মো. ইমান হোসেন (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ।

লালমোহন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিটনের দায়ের করা মামলায় ওই যুবককে বুধবার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমান হোসেন চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহাবত আলী বেপারী বাড়ির মো. নজির আহমেদের ছেলে।

জানা যায়, বুধবার রাতে পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিটন ফেসবুকে এসব ছবি দেখতে পেয়ে ওই যুবককে শনাক্ত করে  থানায় গিয়ে নিজে বাদী হয়ে মামল দায়ের করে। যার নং-৬। মামলার ধারা ১৫৩/৫০৫ (ক)।

এরপর রাতে লালমোহন থানার এসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অভিযুক্ত ইমান হোসেনকে গ্রেফতার করে। ইমান হোসেনর ফেইজবুক এ্যাকাউন্টের নাম “Md Iman Alo”. যার আইডি লিংক হলো- https://www,facebook.com/profile.php?Id10086234951446.

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর তাকে  গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত যুবক ইমান হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে প্রধানমন্ত্রীর এডিট করা বিকৃত ছবি ফেসবুকে শেয়ার, যুবক গ্রেফতার

আপডেটের সময় ০৫:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২