ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে বেশি দামে ফ্যান বিক্রি ও তেলে কারচুপি: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু: এন্টিভেনম নেই হাসপাতালে বরিশালে অনিয়মের দায়ে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯ হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ঝালকাঠি জেলায় সরকার ৫ মাসে প্রায় ১৭ কোটি ভতুর্কি দিয়ে খাদ্য বান্ধব কর্মসূচি চালু রেখেছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • ৫১ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় সরকার খাদ্যবান্ধব ও খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) খাতে প্রতিমাসে ৪ কোটি ২৩ লাখ ৩২ হাজার ৭০০ টাকা ভতুর্কি দিয়ে এই কর্মসূচি চালু রেখেছে ।

খাদ্যবান্ধব কর্মসূচিতে জেলার ৪ টি উপজেলার ৩২ টি ইউনিয়নে প্রান্তিক পর্যায় ৩২ হাজার ১৪০ জন দারিদ্রসীমার মধ্যে বসবাসকারী কার্ডধারীরা ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে মাসে চাল কিনতে পারছে । সরকার অর্থনৈতিক মূল্য অনুযাযী ৪৭ টাকা কেজি ধরে চাল ক্রয় করে ডিলারদের কাছে ১৩ টাকা ৫০ পয়সা ধরে বিক্রি করে এবং ডিলাররা প্রতি কেজিতে ১.৫০ টাকা কমিশন নিয়ে ভোক্তা পযার্য়ে বিক্রি করে । সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পূর্যন্ত টানা তিন মাস এবং মার্চ ও এপ্রিল এই দুই মাস সহ বছরে ৫ মাস খাদ্য বান্ধব কর্মসূচি চালু রেখেছে । সরকারকে ৫ মাসে ৪৮২১ মেট্রিক টন চাল ভতিুর্কি মূল্যে বিক্রি করতে হচ্ছে । সরকার এই ৫ মাসে ২২ কোটি ৬২ লাখ ৮৭ হাজার টাকা অর্থনৈতিক মূল্য দিয়ে চাল কিনে ডিলারদের কাছে ৬ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করে । সরকার এই ৫ মাসে ১৬ কোটি ১৫ লাখ ৩ হাজার ৫০০ টাকা ভতুর্কি দিয়ে খাদ্য বান্ধব কর্মসূচি চালু রেখেছে । জেলায় খাদ্য নিয়ন্ত্রক কাযার্লয়ের নিয়োগকৃত ৬৪ জন ডিলাররে মাধ্যমে ভোক্তা পর্যায়ে চাল বিক্রি করেছে ।

খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) খাতে প্রতিদিন জেলা সদরে মধ্যে ঝালকাঠি সদর উপজেলার ঝালকাঠি পৌরসভায় প্রতিদিন ১০ মেট্রিক টন এবং নলছিটি পৌরসভায় ১ মে:টন ও রাজাপুর ও কাঠালিয়া উপজেলা সদরে ২৪ মে:টন চাল বিক্রি করছে । সপ্তাহের ৫ দিন করে বিভিন্ন পয়েন্ট নিধার্রিত ডিলারদের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে । প্রতি মাসে ৫২৮ মে:টন চাল খোলা বাজারে (ওএমএস) মাধ্যমে সরকার ১ কোটি ৩২ লাখ টাকা ভতুর্কি দিয়ে কর্মসূচি চালু রেখেছে । চালের সাথে ১৮ টাকা কেজি ধরে আটা বিক্রি করা হচ্ছিল তবে বর্তমানে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারনে সরকার রাশিয়া ও ইউক্রেন থেকে গম আমদানি করতে না পারায় আটা বিক্রি বন্ধ রাখা হয়েছে মর্মে খাদ্য বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।

বাধন রায়/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে বেশি দামে ফ্যান বিক্রি ও তেলে কারচুপি: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠি জেলায় সরকার ৫ মাসে প্রায় ১৭ কোটি ভতুর্কি দিয়ে খাদ্য বান্ধব কর্মসূচি চালু রেখেছে

আপডেটের সময় ০৮:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২