ভিয়েনা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

তুরস্কের নতুন নাম ‘তুর্কিয়ে’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
  • ৬৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক দেশের রাষ্ট্রীয় নাম পরিবর্তন করেছে। এখন থেকে দেশটির নাম হবে ‘তুর্কিয়ে’। তুরস্কের প্রেসিডেন্টের নির্দেশে সরকারী চিঠিতে নাম পরিবর্তনের জন্য জাতিসংঘকে অনুরোধ জানানোর পর বৃহস্পতিবার জাতিসংঘ এই নতুন নামের ঘোষণা দিয়েছে।

জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, তুরস্কের অনুরোধে বুধবার জাতিসংঘ সদর দফতরে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগের দিন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু জাতিসংঘ মহাসচিবকে পাঠানো নিজের স্বাক্ষরিত একটি চিঠির ছবি টুইট করেন। তিনি বলেন, ‘জাতিসংঘে সকল ভাষায় আমাদের দেশের নাম (তুর্কিয়ে) লেখার জন্য জাতিসংঘ মহাসচিবকে চিঠি পাঠিয়েছি।’ তিনি বলেন, দুই দশক ধরে দেশ পরিচালনায় নেতৃত্বদানকারী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান ‘আমাদের দেশের ব্রান্ড ভ্যালু বাড়ানোর যে প্রক্রিয়া শুরু করেছিলেন, এই পরিবর্তনের মাধ্যমে সেটি পূর্ণতা পেয়েছে।’

এরদোয়ান গত বছর বলেছিলেন, তুর্কিয়ে নামটি ভালোভাবে তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের পরিচয় বহন করে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুরস্কের নতুন নাম ‘তুর্কিয়ে’

আপডেটের সময় ০৬:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২