ভিয়েনা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

মুজিববর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভিয়েনায় দু’টি স্মারক ডাকটিকিট উন্মোচন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • ৭০ সময় দেখুন

অস্ট্রিয়া কর্তৃক বাংলাদেশকে প্রায় এক মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রদান

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভিয়েনায় Österreichische Post (Austrian Post) কর্তৃক প্রকাশিত দু’টি স্মারক ডাকটিকেট উন্মোচন করা হয়েছে।

আজ অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল পিটার লনস্কি-টিফেন্থাল এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন যৌথভাবে ভিয়েনা ও ঢাকা থেকে একসাথে ডাকটিকেট দু’টি উন্মোচন করেন।

ডাকটিকেট উন্মোচনকালে সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থাল বলেন যে, অস্ট্রিয়া প্রথম ইউরোপীয় দেশগুলির মধ্যে একটি যারা স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

অনুষ্ঠানে অস্ট্রিয়া কর্তৃক বাংলাদেশকে উপহার হিসেবে প্রদানকৃত ৯,৫৬,৫৫০ ডোজ AstraZeneca ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশের পক্ষে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন। পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এই ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন।আগামী ২৯ ডিসেম্বর ২০২১ তারিখে ভ্যাকসিনগুলো ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

উক্ত অনুষ্ঠানে দূতাবাস ও স্থায়ী মিশনের মিনিস্টার ও উপ-প্রধান রাহাত বিন জামানএবং দুতাবাসের প্রথম সচিব ও দুতালয় প্রধান মোঃ তারাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলোচনাকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাঁদের সন্তোষ প্রকাশ করেন।তারা অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগ, এলডিসি গ্র্যাজুয়েশন, বিমান যোগাযোগ, অভিবাসন, বহুপাক্ষিক সহযোগিতা, পরমাণু নিরস্ত্রীকরণসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো এবং চলমান মহামারি মোকাবেলায় একসঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

দুই পররাষ্ট্র সচিব ২০২২ সালে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী যৌথভাবে উদযাপনের বিষয়েও আলোচনা করেন।

নি ডে/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুজিববর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভিয়েনায় দু’টি স্মারক ডাকটিকিট উন্মোচন

আপডেটের সময় ০৮:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১