ভিয়েনা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লঞ্চে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ৩৯ জন নিহত, আহত ২ শতাধিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • ৭১ সময় দেখুন

বাধন রায় , ঝালকাঠিঃ সুগন্ধা নদীর দিয়াকুল নামক স্থানে ঢাকা-বরগুনা রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি অভিযান-১০ এ আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে ২ শতাধিক। এরমধ্যে ৭০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনায় লঞ্চ থেকে নদীতে ঝাপ দিয়ে অনেকেই নিখোঁজ রয়েছেন, যাদের সঠিক পরিসংখ্যাণ এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ। এমনকি তাদের ভাগ্যে কি ঘটেছে তাও অনিশ্চিত।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটেছে।

লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি এবং তাদের শনাক্ত করাও কঠিন। আহতদের বেশিরভাগকেই চিকিৎসার জন্য ঝালকাঠি থেকে বরিশালে পাঠানে হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহীনি উদ্ধার তৎপরতা সমন্মিত ভাবে করছেন।

ঝালকাঠির ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু সার্বক্ষণিক পরিস্থিতির খোজ খবর নিচ্ছেন এবং এই ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।

প্রাথমিকভাবে লঞ্চের ইঞ্জিন গরম হয়ে বিষ্ফোরিত হয়ে লঞ্চে আগুন লেগে যায় বলে ধারনা করা হচ্ছে। পরে লঞ্চটি ঝালকাঠির দিয়াকুল নামক স্থানে নদীর পারে নোঙ্গর করা হয়।

বাধন/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লঞ্চে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ৩৯ জন নিহত, আহত ২ শতাধিক

আপডেটের সময় ০৭:৫৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১