ভিয়েনা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

জার্মানির নতুন সরকার প্রধান চ্যান্সেলর ওলাফ শলৎসের পোল্যান্ড সফর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • ৫০ সময় দেখুন

জার্মানির চ্যান্সেলর হিসেবে শপথ গ্রহণের পর তৃতীয় আন্তর্জাতিক সফর হিসেবে প্রতিবেশী দেশ পোল্যান্ডে সফরে গেলেন চ্যান্সেলর ওলাফ শলৎস

ইউরোপ ডেস্কঃ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও জার্মানির সংবাদ সংস্থা ডয়েচে ভেলে জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলৎস এমন সময় পোল্যান্ড সফরে আসলেন যখন, পোলিশ-বেলারুশিয়ান সীমান্তে অভিবাসী সংকট, বিচারিক স্বাধীনতা নিয়ে ইইউ-এর সঙ্গে পোল্যান্ডের বিরোধ, ইউক্রেনের কাছে সামরিক স্থাপনা নিয়ে রাশিয়ার সঙ্গে উত্তেজনা এবং রাশিয়ান গ্যাস পাইপলাইন নিয়ে উত্তেজনা।

জার্মানির সংবাদ সংস্থাটি জানিয়েছে এই সফরে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন, পোল্যান্ড ও বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঘিরে চলমান সংকট বিষয়ে দুই দেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে৷ তবে আলোচনার পূর্বে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাথেউস মোরাভিয়েস্কি জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলরকে স্বাগত জানাবেন৷

গ্যাস পাইপলাইন নিয়ে জার্মানি ও রাশিয়ার মধ্যে নর্ড স্ট্রিম ২ গ্যাস লাইন বিষয়ে যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডের চাপে আছে বার্লিন৷ দেশ দুইটি জার্মানিকে গ্যাস লাইনের কাজ বিলম্বিত করার কথা বলছে৷ বলা হচ্ছে যে নর্ড স্ট্রিম ২ গ্যাসলাইন ইউরোপের সুরক্ষার জন্য হুমকি হতে পারে৷ কেননা এ গ্যাসলাইনটি যদি ইউক্রেনের উপর দিয়ে না হয়ে সরাসরি ইউরোপে প্রবেশ করে তাহলে ইউরোপের উপর প্রভাব বাড়ানোর সুযোগ পাবে ক্রেমলিন৷

জার্মানি সহ পোল্যান্ডের সংবাদ মাধ্যম জানিয়েছেন, জার্মানির নতুন সরকার প্রধান চ্যান্সেলর ওলাফ শলৎসের এই সফরে গ্যাসলাইনের বিষয়টি অধিক গুরুত্ব পাবে বলে জানা গেছে৷ পোল্যান্ডের সংবাদ মাধ্যমকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাথেউস মোরাভিয়েস্কি জানান, তিনি জার্মান চ্যান্সেলরকে গ্যাসলাইনের কার্যক্রম বিলম্বিত করার অনুরোধ করবেন৷

বেলারুশের সীমান্তে শরণার্থী সংকট নিয়ে আলোচনা, চ্যান্সেলর ওলাফ শলৎসের পোল্যান্ড সফরে আরেকটি গুরুত্বপুর্ণ বিষয় হলো দেশটির বেলারুশ সীমান্তে আটকে থাকা অভিবাসনপ্রত্যাশীদেরকে ঘিরে চলমান সংকট৷ জার্মানির সংবাদ সংস্থাটি জানিয়েছেন বেলারুশ সীমান্ত হয়ে অভিবাসন প্রত্যাশীদের পোল্যান্ডে প্রবেশের চেষ্টা ঠেকাতে দেশটির তৎপরতাকে সমর্থন দিচ্ছে জার্মানি৷আশা করা হচ্ছে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সৃষ্ট এ সংকট চ্যান্সেলর ওলাফ শলৎসের সফরে আলাদা গুরুত্ব পাবে৷

এদিকে রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে তাছাড়াও পোল্যান্ডের বিচার ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে ইউরোপীয় ইউরিয়নের স্বাধীনতা চাওয়ার বিষয়টিও আলোচনায় থাকবে৷

ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস পোল্যান্ডকে দেশটির বিচারব্যবস্থার সংস্কারের কারণে জরিমানা করেছিল৷ বিচারব্যবস্থার সংস্কারে পোল্যান্ডের পদক্ষেপ ইউরোপীয়ান ইউনিয়নের আইনের পরিপন্থি বলে দেশটিকে জরিমানা করা হয়েছিল৷

এদিকে জার্মানির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন, চ্যান্সেলর ওলাফ শলৎসের এ সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশি ও সহযোগিতা চুক্তির ত্রিশ বছর পূর্তির সময়ে হওয়ায় সফরটির আলাদা গুরুত্ব রয়েছে৷

এ উপলক্ষ্যে তিনি পোল্যান্ডের সেন্ট্রাল মেমোরিয়ালে শায়িত সৈন্যদের করবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বলে জানা গেছে।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানির নতুন সরকার প্রধান চ্যান্সেলর ওলাফ শলৎসের পোল্যান্ড সফর

আপডেটের সময় ১০:২৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১