ভিয়েনা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ভান্ডারিয়ায় মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিতে গেলো মোস্তাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ৭৮ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি’র রসায়ন দ্বিতীয়  পত্রের পরীক্ষা দিয়েছে মো. মোস্তাফিজুর রহমান নামে এক শিক্ষার্থী।

দীর্ঘদিন দিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সার  রোগে ভোগার পর শনিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে মারা যান মোস্তাফিজুরের মা লায়লা জেসমিন মুন্নী (৪০)। মায়ের মৃতদেহের পাশে বার বার মূর্চ্ছা যাচ্ছিল এইচএসসি পরীক্ষার্থী ছেলে মোস্তাফিজুর রহমান।

মায়ের স্বপ্নকে বাস্তবায়ন করতেই শোককে শক্তিতে পরিনত করে রবিবার বার (১২ডিসেম্বর) পরীক্ষা কেন্দ্রে গিয়েছে সে। সে আমান উল্লাহ মহাবিদ্যালয় থেকে এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করে।

পারিবারিক সূত্রে জানা যায়, নয়াখালী মাটিভাংগা সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গৌরীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের নিবাসী
মরহুম বিপ্লব আকন এর স্ত্রী লায়লা জেসমিন মুন্নী দীর্ঘদিন দিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগে ভুছিলেন।উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলেন তিনি। ছেলের পরীক্ষা শেষে হওয়ার পরই তার ভারতে যাওয়ার কথা ছিল।কিন্তু সন্ধ্যায় তার মৃত্যু হয়।তাঁর এই মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে আমান উল্লাহ মহা বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত হয়ে শোকাহত মোস্তাফিজুর কে সান্ত্বনা দেন।সকালে তারা তাকে পরীক্ষা হলে নিয়ে যান।

আমান উল্লাহ মহাবিদ্যালয়ের শিক্ষক মাকসুদুর রহমান জানান, মোস্তাফিজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ
নিচ্ছে। শনিবার রাতে তার মায়ের মৃত্যু হয়।মায়ের লাশ বাড়িতে রেখেই সে রবিবার পরীক্ষায় অংশ নেয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভান্ডারিয়ায় মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিতে গেলো মোস্তাফিজ

আপডেটের সময় ০১:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১