ভিয়েনা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল দেশের প্রত্যেক মানুষ পাচ্ছে- এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ৫২ সময় দেখুন
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল দেশের প্রত্যেক মানুষ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি সুখী, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তার সেই লক্ষ্য আজ পূরণ হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানসহ এমন কোনো খাত নেই যেখানে তথ্যপ্রযুক্তি ব্যবহার হচ্ছে না।
রোববার সকালে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাওন।
এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. বেল্লাল হোসেন, ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূর নবী প্রমূখ।
বিকেলে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস
জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল দেশের প্রত্যেক মানুষ পাচ্ছে- এমপি শাওন

আপডেটের সময় ০১:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১