ভিয়েনা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লালমোহনে যাত্রীসহ সড়কের বাইরে হেলে বাস খাদে-আহত ১০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • ৬৮ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে যাত্রীসহ সড়কের বাইরে হেলে পড়েছে বেপরোয়া গতির একটি বাস। এ ঘটনায় বাসের প্রায় ১০ যাত্রী আহত হন। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের চন্দ্রারমার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মিতা রানী, প্রিয়া রানী, কামাল, আরমান, সুজন, ফয়াসালসহ প্রায় ১০ যাত্রী আহত হন।পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তারা। ফয়সাল, কামরুল, শাজাহানসহ বাসের কয়েকজন যাত্রী জানান, পথের আলো (নারায়ণগঞ্জ-ব ০২-০০৪১) নামের বাসযোগে চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন তারা। তবে পথিমধ্যে যাত্রী উঠানামা করতে গিয়ে সময় ক্ষেপণ করায় গন্তব্যে পৌঁছতে বেপরোয়া গতিতে চালাতে থাকে বাসের চালক।একদিকে খানাখন্দে ভরা সড়ক, অপরদিকে বেপরোয়া গতি, দুইয়ে মিলিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে সড়ক থেকে ছিটকে বাইরে হেলে পড়ে বাসটি।

বাসের স্টাফ সুজন জানায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে অতিক্রমের সুযোগ দিতে গিয়ে সড়কের পাশে বালির উপর উঠে যায় এবং সড়কের বাইরে গিয়ে হেলে পড়ে বাসটি।তবে বাসে থাকা কোনও যাত্রী গুরুতর আহত হয়নি বলেও জানায় বাস স্টাফ সুজন।লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, এমন ঘটনার সংবাদ শুনেছি।তবে এ ঘটনায় বড় ধরনের কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে যাত্রীসহ সড়কের বাইরে হেলে বাস খাদে-আহত ১০

আপডেটের সময় ০৬:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১