ভিয়েনা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

ইংলিশ চ্যানেলে অভিবাসীদের নৌকাডুবিতে ৩১ জনের সলিল সমাধি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ৬২ সময় দেখুন

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন এই দুর্ঘটনাকে “সর্বশ্রেষ্ঠ অভিবাসন ট্র্যাজেডি” বলে আখ্যায়িত করেছেন।

ইউরোপ ডেস্কঃ ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছেন ফ্রান্স থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে গোপনে অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পথে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একটি শিশু রয়েছে।

দুর্ঘটনার সংবাদের পর পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউরোপীয় পর্যায়ে একটি সংকট বৈঠকের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,ফ্রান্স ইংলিশ চ্যানেলকে কবরস্থানে পরিণত করতে দেবে না এবং চোরাকারবারীদের আর এভাবে মানুষের জীবনকে বিপদে ফেলার সুযোগ দেয়া হবে না। তিনি আরও জানান, ইইউ এর বহিরাগত সীমান্তে সুরক্ষায় নিয়োজিত সংস্থা ফ্রন্টেক্সের তহবিল অবিলম্বে বৃদ্ধি করা উচিত।

দুর্ঘটনার সংবাদে পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, ‘‘আমি এই ঘটনায় শোকস্তব্ধ। মৃতের পরিবারের প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি। এই ঘটনা এটাও দেখিয়ে দিচ্ছে যে, এভাবে ইংলিশ চ্যানেল পার করা কতটা বিপজ্জনক।’’

বৃটিশ প্রধানমন্ত্রী জনসন আরও জানিয়েছেন, ‘‘আমরা সর্বশক্তি দিয়ে মানব-পাচারকারী এবং গ্যাংস্টারদের ধ্বংস করব। আমরা ফ্রান্সের সঙ্গে, ইউরোপের অন্য দেশের সঙ্গে একযোগে কাজ করব। পাচারকারীরা শরণার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তারপরেও পার পেয়ে যাচ্ছে। এটা হতে পারে না।’’

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের মতে, ফ্রান্স থেকে গ্রেট ব্রিটেন যাওয়ার পথে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে ৩১ জনের মৃত্যু হয়েছে। বুধবার দুর্ঘটনার পর এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে,৩৩ জন নিহত হওয়ার কথা বলা হয়েছিল। হতাহতদের মধ্যে পাঁচজন নারী ও একটি শিশু রয়েছে। ডারমানিন বলেন, ফ্রান্সের ইতিহাসে এখন পর্যন্ত দেখা এটি “সর্বশ্রেষ্ঠ অভিবাসন ট্র্যাজেডি”।দারমানিনের জানান,ফ্রান্সের জেলেরা প্রাথমিকভাবে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। আরও অন্তত একজন এখনো নিখোঁজ রয়েছে।ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন আরও জানান,ঘটনার পর পরই পাচারকারী সন্দেহে ফ্রান্সে এই পর্যন্ত সন্দেহভাজন চারজন পাচারকারীকে গ্রেফতার করেছে নিরাপত্তা কর্মীরা।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইংলিশ চ্যানেলে অভিবাসীদের নৌকাডুবিতে ৩১ জনের সলিল সমাধি

আপডেটের সময় ১১:৫৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১