ভিয়েনা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

৬ দফা দাবিতে লালমোহনে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১০৪ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে লালমোহন উপজেলার স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের লালমোহন উপজেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচিতে লালমোহন উপজেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন, সহসভাপতি মো. অজিউল্যাহ, স্বাস্থ্য পরিদর্শক মো. নাজিম উদ্দিন, মো. সিদ্দিক মিয়া, এইচআই ইনচার্জ রাবেয়া আক্তার রিমি, স্বাস্থ্য সহকারী ইসরাত জাহান রুপা, বিপুল কান্তি দেবনাথসহ উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারীগণ।
অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। 

Tag :
জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৬ দফা দাবিতে লালমোহনে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

আপডেটের সময় ০৫:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫