ভিয়েনা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেসবুকে অভিযোগ ঘিরে লালমোহনে আলোচনা, নিরপেক্ষ তদন্ত চান অধ্যক্ষ মাভাবিপ্রবি-বিসিকের সমঝোতা, উদ্যোক্তা তৈরিতে নতুন উদ্যোগ চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরের বিরুদ্ধে মামলা সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ১২৫ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপ-পরিচালক আতাউর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (১৪ আগষ্ট) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ সংক্রান্ত অভিযোগ রুজু করেন।

গত ৫ আগস্ট সাভারে গুলিবিদ্ধ নবম শ্রেণির শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি এ অভিযোগ দায়ের করেন। গুলিবিদ্ধ সিয়াম ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অপর অভিযুক্তরা হলেন-সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ।

মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলের অন্যান্য অঙ্গ-সংগঠনের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ফেসবুকে অভিযোগ ঘিরে লালমোহনে আলোচনা, নিরপেক্ষ তদন্ত চান অধ্যক্ষ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলা

আপডেটের সময় ০৮:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪