ভিয়েনা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

লালমোহনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৯৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে মাদকের বিস্তার রোধ ও আলোচিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতার এবং মাদক ব্যবসায়ীদের আস্তানা ভেঙ্গে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কালমা ইউনিয়নের ডাওরী বাজারে কালমা ইউনিয়নের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কালমা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ মেহেদি হাসান সুজনের নেতৃত্বে  প্রায় ঘণ্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ওই এলাকার বাসু সর্দার, মোস্তফা কামাল, অলি হুজুর, আকতার, আরজু ও ইতি বেগম প্রমুখ।
 মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে বর্তমানে মাদকের ছোবল বেড়েই চলেছে। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক পাওয়া যাচ্ছে। এতে এলাকার নারী পুরুষ, তরুণ ও কিশোর কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়েছে। এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীরা এই মাদক কারবারের সাথে সরাসরি জড়িত। ফলে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে। এজন্য দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বক্তারা পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান। মানববন্ধনে ওই ইউনিয়নের ওই কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

আপডেটের সময় ০৩:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫