ভিয়েনা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

লালমোহনে “ক্ষণিকা”য় বই উপহার দিলো জাতীয় সাংবাদিক সংস্থা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • ১১৩ সময় দেখুন

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলা ভূমি অফিসে জনসাধারণের অবসরে পড়ার জন্য স্থাপিত “ক্ষণিকা”র জন্য ৫টি মূল্যবান বই তুলে দিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা (লালমোহন শাখা)।

রবিবার (১৮ জুলাই) সকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম এর হাতে এসব বই তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন শাখার সভাপতি ও দৈনিক সংবাদ’র প্রতিনিধি শাহীন কুতুব।

বইগুলো হলো, শেখ সা’দীর (রহ.) রচিত “নসীহতনামা”, মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী’র “হালাল ও হারাম” মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক রচিত “প্রচলিত ভুল”, এ.কে.এম. এমদাদ উল্লাহ রচিত ” কেয়ামতের আগে ও পরে”, মৌলভী মুহাম্মদ মুছলেহুদ্দীন রচিত “বিশ্বনবীর মহান আদর্শ”। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক ও ইউরোবাংলা টাইমস প্রতিনিধি সালাম সেন্টু , দৈনিক আজকের পত্রিকা’র প্রতিনিধি মনজুর রহমান।

ক্ষণিকা’র জন্য মূল্যবান এসব বই উপহার দেয়ার জাতীয় সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলাম।

উল্লেখ্য, উপজেলা ভূমি অফিসে আসা সেবাপ্রার্থীদের অপেক্ষার সময় যাতে বিরক্তিকর না হয়ে বরং আনন্দদায়ক হয় সেই উদ্যেশ্যকে সামনে রেখে গত ৪ এপ্রিল অফিস কক্ষের সামনে “ক্ষণিকা” নামে দেয়াল লাইব্রেরি স্থাপন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলাম।

সালাম সেন্টু/ ইবিটাইমস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে “ক্ষণিকা”য় বই উপহার দিলো জাতীয় সাংবাদিক সংস্থা

আপডেটের সময় ০৮:২৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১