ভিয়েনা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • ১১৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনসহ যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে নেদারল্যান্ডের হেগের এই আদালত। আজ শুক্রবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া, যা এখনও চলমান। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করছে কিয়েভসহ পশ্চিমারা। তবে, এই অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘এর কোনো তাৎপর্য নেই।’ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সৈন্যরা বৃহৎ আকারে যুদ্ধাপরাধ করছে, জাতিসংঘের এমন প্রতিবেদনের পরই আইসিসি থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

Tag :
জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেটের সময় ০৬:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩