ভিয়েনা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অগ্নিকাণ্ডে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ৯৮ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে, ব্যাপক ধ্বংসযজ্ঞ, জীবন ও সম্পদহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইবিটাইমস ডেস্কঃ মঙ্গলবার (২২ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ আর. বাইডেনের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই শোক প্রকাশ করেন। ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে,বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের সর্বত্র ভয়াবহ দাবানলের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।‌‌‍‌ বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহত ও আহতদের পরিবার এবং এতে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ, এই বিপত্তির সময়ে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সম্মুখসারির যোদ্ধাসহ সকলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি রইলো আমাদের সমবেদনা।”

এর আগে, মাউই দ্বীপে দাবানলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিংকেন-কে চিঠি পাঠান।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অগ্নিকাণ্ডে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ

আপডেটের সময় ০৫:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩