ভিয়েনা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

ভারতে গরু চোর সন্দেহে হবিগঞ্জের ৩ ব্যক্তিকে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৮৬ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় গণপিটুনি ও তীর মেরে হবিগঞ্জের চুনারুঘাটের ৩ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বর্তমানে তাদের মরদেহ ভারতের সাম্পাহার থানা পুলিশের হেফাজতে রয়েছে।

গতকাল বুধবার রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে।

নিহতরা হলেন, উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া, বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া ও কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া।

বিজিবি জানায়, ২ দিন আগে ওই তিন বাংলাদেশী ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকার কারেঙ্গিছড়া নামক স্থানে প্রবেশ করে সেখানেই অবস্থান করছিল। ওই স্থানটি সীমান্তের শূণ্যলাইন থেকে ৪/৫ কিলোমিটার ভারতের অভ্যান্তরে। সেটি ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকা। ধারণা করা হচ্ছে তারা গরু পাচারের উদ্দেশ্যে সেখানে গিয়েছিল। পরে চোর সন্দেহে সেখানকার স্থানীয়রা তাদেরকে গণপিঠুনী ও তীর মেরে হত্যা করে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে গরু চোর সন্দেহে হবিগঞ্জের ৩ ব্যক্তিকে হত্যা

আপডেটের সময় ০২:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫