ভিয়েনা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনার বিষয়টি অনৈতিক: সিপিডি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ৯৮ সময় দেখুন

ঢাকা: ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্য পূরণে নেওয়া পদক্ষেপগুলো পরিপূর্ণ নয় এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় অপর্যাপ্ত বলে মন্তব্য করেছে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিডির সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে, সেই লক্ষ্য পূরণে নেওয়া পদক্ষেপগুলো পরিপূর্ণ নয়। নীতি কৌশলের ক্ষেত্রে পদক্ষেপ অসম্পূর্ণ এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় অপর্যাপ্ত।’

ড. ফাহমিদা বলেন, ‘আমরা দেখছি, বাজেটে মূল্যস্ফীতি কথাটি অনেকবার এলেও মূল্যস্ফীতি নিয়ে অর্থমন্ত্রীর পদক্ষেপ পর্যাপ্ত নয়। কর কাঠামোতে নিত্য প্রয়োজনীয় পণ্যে কর প্রত্যাহারের প্রস্তাবনা যথেষ্ট নয়, অনেক পণ্যেই কর রয়ে গেছে। বাজেটে গম ছাড়া নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যে কর ছাড় নেই। মুদ্রাস্ফীতির এই সময়ে করমুক্ত আয়সীমা বৃদ্ধি করা হয়নি, ভর্তুকি ও সামাজিক সুরক্ষার আওতা ওই অর্থে বাড়েনি।’

তিনি বলেন, ‘বিদেশ থেকে অর্থ আনার বিষয়টি সম্পূর্ণ অনৈতিক। আরেকটি বিষয় হচ্ছে— এটা কখনোই বাস্তবায়নযোগ্য নয়, তার চেয়ে বড় কথা হলো এটা অনৈতিক। একদিকে অর্থপাচারের সুযোগ দিয়ে আবার অর্থ ফিরিয়ে আনার সুযোগ করে দেবো। অপরদিকে দারিদ্র্য জনগোষ্ঠীর জন্য কর ছাড় থাকবে না, এটা সামাজিক ন্যায়বিচারের জন্য গ্রহণযোগ্য নয়।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনার বিষয়টি অনৈতিক: সিপিডি

আপডেটের সময় ০৬:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২