ভিয়েনা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

পাপুয়া নিউগিনিতে আবারো শক্তিশালী ভূমিকম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • ৯৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ভূমিকম্প নামক প্রাকৃতিক দুর্যোগটির একের পর এক থাবায় কাঁপছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। এবার ফের পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে পাপুয়া নিউগিনির পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের  (ইএমএসসি) বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক দুই। এর গভীরতা ছিল ২০০ কিলোমিটার। প্রাকৃতিক দুর্যোগটির উৎপত্তিস্থল ছিল মোরেসবে বন্দরের ৪৪৮ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ভোরে দেশটির নিউ ব্রিটেন এলাকায় রিখটার স্কেলে ছয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের কিম্বে শহরও এ কম্পন অনুভূত হয়। তবে, এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাপুয়া নিউগিনিতে আবারো শক্তিশালী ভূমিকম্প

আপডেটের সময় ০৫:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩