ভিয়েনা ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

টাঙ্গাইলে বাস-ট্রাক-সিএনজি ত্রিমূ‌খি সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ১১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • ১৯০ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-সিএনজি ত্রিমু‌খি সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় ১১ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডি‌সেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপ‌জেলার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই সিএনজির যাত্রী ছিলেন।
নিহতরা হচ্ছে, ভূঞাপুরের ঘাটান্দির শিয়ালকোল এলাকার হীরামন বেগম (৮০) ও কালিহাতী উপ‌জেলার তারাবাড়ি এলাকার মো. সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)।
আহতদের ম‌ধ্যে কালিহাতীর সয়া পালিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে সিএনজি চালক মো. রবিউল (৩৫) ও ভূঞাপুরের বারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগম (৩৫) প‌রিচয় পাওয়া গে‌লেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শরীরা জানান, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিলো। অপর দিকে ঘাটাইলের দিক থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিলো। অপর দিকে পালিমা থেকে একটি সিএনজি চালিত অটো রিকশা ঘাটাইল দিকে যাচ্ছিলো। বাস সিএনজিকে অতিক্রম করার সময় ট্রাকের সাথে মুখোমুখে সংঘর্ষ হয়। প‌রে ট্রাকটি সিএনজির উপর উল্টে পরে। এতে সিএনজির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায় ও সিএনজির দুই যাত্রীর ঘটনাস্থলেই নিহত হয়।
কালিহাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে.
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে বাস-ট্রাক-সিএনজি ত্রিমূ‌খি সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ১১

আপডেটের সময় ০৪:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩