ভিয়েনা ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

ঝালকাঠিতে কঠোর বিধি-নিষেধে শিথিলতা, দিন দিন বাড়ছে ঝুঁকি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ১১১ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে কঠোর লকডাউনের ১২তম দিনে শিথিলতা দেখা গেছে। প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেও সোমবার রাস্তায় অটো রিক্সা চলাচল করেছে। মানুষের ভিড়ও ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি। শহরের মধ্যেই দোকানপাট খুলে বেচাকেনা চলেছে। বাজারেও জটলা বেধে কেনাকাটা করছে জনসাধারণ। তবে, ফার্মেসীতে লোক প্রবেশ নিষেধ করে নিরাপদ দুরত্ব বজায় রেখে ওষুধ ক্রয়-বিক্রয়ের নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী।

স্বাস্থ্যবিধি রা মানায় গত ঘন্টায় ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যেও মোটর সাইকেল ও বাসে মানুষজন চলাচল করেছে। এমন পরিস্থিতিতে মাঠে কঠোর অবস্থানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনছার ব্যাটালিয়ান সদস্যরা। এদের সাথে গার্লস গাইড ও রোভার স্কাউন এবং বিএনসিসি সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

অন্যদিকে ঝালকাঠিতে সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠির সদর হাসপাতালে ভোররাতে আইসোলিশন ওয়ার্ডে এদের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৩ জন।

জেলার নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের পরেশ চন্দ্র (৭৫) ও  ঝালকাঠি শহরের সুতালরি এলাকার আব্দুল কাদের (৮৫) করোনায় মারা গেছেন। এনিয়ে ঝালকাঠি জেলায় এপর্যন্ত ২৮৩৩জন আক্রান্ত ও ৪৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১২৭০ জন হোম ও ৪৪জন হাসপাতাল আইসোলিয়েশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এসব তথ্য জানান ।

বাধন রায় /ইবিটাইমস/ এম আর

জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে কঠোর বিধি-নিষেধে শিথিলতা, দিন দিন বাড়ছে ঝুঁকি

আপডেটের সময় ০১:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১