ভিয়েনা ০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

খাবার নেই বিদ্যুৎ নেই, শুধু হাহাকার চারদিকে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • ১২৩ সময় দেখুন

সিলেট ও সুনামগঞ্জ: ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ। আর জলে ভাসছে মানুষ। অবর্ণনীয় দুর্দশার মধ্যে লাখ লাখ বাসিন্দা। ঘরে-বাইরে পানি। খাবার নেই, বিদ্যুৎ নেই। যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গত এলাকায়; অনাহারে-উপবাসে চারদিকে শুধু হাহাকার।

স্মরণকালের ভয়াবহ বন্যায় তছনছ জনজীবন। পানির নিচে সিলেট-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক। জীবন বাঁচাতে ঝুঁকি নিয়েই এ সড়কেই চলাচল করছে যানবাহন। সিলেটের ১৩ উপজেলার মধ্যে ভারতের সীমান্তবর্তী ৫ উপজেলার লাখ লাখ মানুষও পানিবন্দি।

এদিকে কোলের শিশু, পরিবারের অসুস্থ বাবা-মা নিয়ে অসহায় অবস্থা পানিবন্দী সাধারন মানুষের। তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।

কোম্পানিগঞ্জ উপজেলায় থাকার জায়গা নেই, খাবার নেই। ভবনের ছাদে আশ্রয় নিয়েছে গবাদি পশু। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বানভাসিরা। নৌকায় করে আশ্রয় কেন্দ্রে আসছেন অনেকেই। অসুস্থ-বৃদ্ধ মানুষকে তুলে নিয়ে আনা হচ্ছে আশ্রয় কেন্দ্রে।

অনেকের জায়গা হয়েছে আশ্রয় কেন্দ্রে, আবার কেউ কেউ কোমর পানিতে দিনযাপন করছেন। বিদ্যুৎ নেই, নেই মোবাইল নেটওয়ার্ক। যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। অবর্ণনীয় দুর্দশা দুর্গত এলাকার মানুষের।

বন্যাকবলিতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। দুর্গত এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্কের আশ্রয়কেন্দ্রে। বানভাসিরা জানান, অনাহারে-অর্ধাহারে দিন কাটছে। চারদিকে পানির কারণে রান্না-বান্না বন্ধ রয়েছে।

সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ ১২ জেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ। এসব এলাকায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।

সিলেট/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খাবার নেই বিদ্যুৎ নেই, শুধু হাহাকার চারদিকে

আপডেটের সময় ০৬:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২