ভিয়েনা ০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

খাওয়ার অনুপযোগী চাল বিতরণের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ৮৭ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ওয়াপদা গেটের চা বিক্রেতা কোর্টপাড়ার বাসিন্দা খোরশেদ আলম বাবলু, লকডাউনে নিন্ম আয়ের ঘরবন্দীর তালিকায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে গত বুধবার উপজেলা প্রশাসন থেকে পেয়েছেন ১০ কেজি চাল ও ২শত টাকা। তার অভিযোগ নষ্ট নিন্মমানের খাওয়ার অনুপযোগী চাল দেওয়া হয়েছে তাদের। বাড়ির কবুতরও খাচ্ছে না এ চাউল।

শুধু বাবলু না পশু হাসপাতাল রোডের দাস পাড়ার বাসিন্দা বিষু জানান, তাদেরও দেওয়া হয়েছে নিন্মমানের চাল যা অভাবে পড়ে কষ্টে খেতে হচ্ছে। ঘটনাটি গত বুধবার ঝিনাইদহের শৈলকুপায় চা বিক্রেতা ও সেলুন কর্মীদের মধ্যে সরকারী চাল বিতরনে।

এদিনে ৬শ’ নিন্ম আয়ের ঘরবন্দী মানুষের মধ্যে চাল বিতরন হয় বলে জানা যায়।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার সাথে কথা হলে তিনি জানান, সরকারী ভাবে যে চাল বিতরন করা হয় তা সরকারী গুদাম থেকে আসে। বিতরনের সাথে সাথে তিনি নিন্মমানের চালের অভিযোগ পান। পরে খোঁজ নিয়ে দেখেন ৩০/৪০ বস্তা এমন চাল এসেছিল। বাকী চাল বিতরন তিনি বন্ধ করে দেন। গুদাম থেকে দেওয়ার সময় দেখে দেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। যারা এমন নিন্মমানের চাল পেয়েছেন তাদের পূনরায় চাল দেওয়া হবে বলে জানান তিনি।

শৈলকুপা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আল রিপন জানান, গত একমাস আগে হনিাকুন্ড উপজেলা গুদাম থেকে ২শত টন চাল এসেছিল, তার মধ্যে দুই পাঁচ বস্তা নিন্মমানের চাল থাকতে পারে বলে জানান। তবে শৈলকুপায় চাল বিতরনে সাবাই যে নিন্মমানের চাউ পেয়েছে তা ঠিক না। হয়তো দুই এক বস্তা ভূলবসত যেতে পারে বলে স্বীকার করেন।

লকডাউনে নিন্মমানের চাল বিতরনে ক্ষোভ প্রকাশ করে শৈলকুপা সুশীল সমাজের প্রতিনিধি ঝিনাইদহ জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক স্বপন কুমার বাগচী বলেন, যে সব কর্মকর্তা এমন নিন্মমানের চাল সরকারি গুদামে ক্রয় করে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া উচিত।

শেখ ইমন/ইবিটাইমস

জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খাওয়ার অনুপযোগী চাল বিতরণের অভিযোগ

আপডেটের সময় ১২:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১