ভিয়েনা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

কুরবানীর গরু কিনে ডিজিটাল পশুর হাট উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ১৩৮ সময় দেখুন

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আসন্ন পবিত্র ঈদুল আযহায় ডিজিটাল পশুর হাট থেকে অনলাইনে কুরবানীর পশু কেনার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

রোববার (৪জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ই-ক্যাবের উদ্যোগে আয়োজিত ‘ডিএনসিসি ডিজিটাল পশুর হাট’র উদ্বোধন শেষে তিনি এ আহবান জানান। এ সময় তিনি পবিত্র ঈদুল আযহায় কুরবানীর উদ্দেশ্যে একটি গরু ক্রয় করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় জনসমাগম পরিহার করতে জনসাধারণ যাতে হাটে না গিয়ে অনলাইনে কুরবানীর পশু ক্রয় করে সেজন্য ইউনিয়ন পর্যায়েও ডিজিটাল প্লাটফর্মকে জনপ্রিয় করে তুলতে হবে। তিনি বলেন, ই-কমার্স দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে কাজ করায় মানুষের আস্থা অর্জন করেছে। আর করোনাভাইরাস মহামারীকালে ই-কমার্সের গুরুত্ব আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, গত ঈদুল আযহায় পশুর হাট পরিচালনায় অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। আমরা এ ব্যাপারে সফলও হয়েছি। এ বছরও সকলের সম্মিলিত প্রচেষ্টায় যে কোন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সমর্থ হবো।

মন্ত্রী বলেন, অনলাইনে কেনাকাটায় সব মানুষকে সম্পৃক্ত করতে হবে। যারা ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে ও ডিজিটাল লেনদেন সম্পর্কে খুব ভাল জানেন না, তাদেরকে কিভাবে ডিজিটাল প্লাটফর্মের সঙ্গে সম্পৃক্ত করা যায় সেটার উপায় বের করতে হবে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুরবানীর গরু কিনে ডিজিটাল পশুর হাট উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

আপডেটের সময় ০৫:২০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১