ভিয়েনা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর

ইউক্রেন বিষয়ে মতৈক্য ছাড়াই শেষ জি-২০ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • ১১২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো ধরনের মতৈক্য ছাড়াই শেষ হয়েছে জি-২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। ভারতে অনুষ্ঠিত এ সম্মেলনটিতে যুদ্ধ বন্ধের বিষয়ে চীন সরাসরি কোনো অবস্থান নিতে অস্বীকার করায় কোনো ধরনের মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিনাশর্তে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করে রাশিয়া এবং চীন। ফলে এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন যে, একেক দেশ ভিন্ন মত পোষণ করায় ইউক্রেন নিয়ে জোটের দেশগুলোর মধ্যে যে মতানৈক্য ছিল, তা দূর করা যায়নি। তবে অন্যান্য অনেক বিষয়ে জি-২০ জোটের দেশগুলো সম্মত হয়েছে।

তিনি বলেন, ‘বিশ্বের বৃহত্তম অর্থনীতির জোটের সদস্য দেশগুলো স্বল্পোন্নত দেশগুলোর উদ্বেগের সঙ্গে জড়িত বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে। যেমন- বহুপাক্ষিকতাবাদকে শক্তিশালী করা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি করা এবং জলবায়ু পরিবর্তন, লিঙ্গ বৈষম্য ও সন্ত্রাসবাদ দূরীকরণ।’

সম্মেলেনে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে এক ভিডিও ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং ঋণ সংক্রান্ত চুক্তিগুলোকে বিপদে না ফেলার আহ্বান জানিয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেন বিষয়ে মতৈক্য ছাড়াই শেষ জি-২০ সম্মেলন

আপডেটের সময় ০৪:১৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩