ভিয়েনা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

২৯ অক্টোবর এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৮৪ সময় দেখুন
স্টাফ রিপোর্টারঃ গত ৪ঠা অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৮৩৭ টাকা। সেদিন সন্ধ্যা থেকেই ভোক্তাপর্যায়ে নতুন এই দাম কার্যকর হয়।
এলপিজির নতুন দাম নির্ধারণের বিষয়ে গণশুনানি আহ্বান সংক্রান্ত বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের বিদ্যমান মূল্যহার পরিবর্তনের জন্য এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) এবং বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ ও রিটেইলার চার্জসহ ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্যহার পরিবর্তনের জন্য কিছু বেসরকারি এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ লাইসেন্সি সংশ্লিষ্ট ধারায় কমিশনের প্রস্তাব দাখিল করেছে। এ ছাড়াও এলপিজির ডিস্ট্রিবিউটর চার্জ পরিবর্তনের জন্য কিছু এলপিজি ডিস্ট্রিবিউটর লাইসেন্সি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪(৬) অনুযায়ী কমিশনে প্রস্তাব দাখিল করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪(৬) অনুযায়ী এসব প্রস্তাবের বিষয়ে আগ্রহী পক্ষগণের গণশুনানি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯শে অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের মূল্যহার, বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ এবং রিটেইলার চার্জসহ ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফান্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল (অডিটোরিয়াম) হলে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে বিজ্ঞপ্তিতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে গণশুনানি-পূর্ব লিখিত বক্তব্য বা মতামত কমিশনে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে গণশুনানিতে অংশগ্রহণের জন্য একই তারিখের মধ্যেই কমিশনে নাম তালিকাভুক্তির জন্যও অনুরোধ জানিয়েছে বিইআরসি।
ইবিটাইমস/এস এস 
জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

২৯ অক্টোবর এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি !

আপডেটের সময় ০৭:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬