ভিয়েনা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

হবিগঞ্জে জলমহালের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক খুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ৬৮ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গে জলমহালের টাকার হিসাব কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউনুছ আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১০ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে বারটার দিকে উপজেলার পুকড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, গ্রামের মারত আলী ও মন্নর আলীর মধ্যে জলমহালের টাকার হিসাব দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ঘটনাস্থলেই মারত আলীর পুত্র ইউনুছ আলী নিহত হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় মোস্তফা মিয়া, মিনারা বেগম, মাজেদ মিয়া, ইমন মিয়া, মারত আলীসহ অন্তত দশজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

মোতাব্বির কাজল/ইবিটাইমস/আরএন

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে জলমহালের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক খুন

আপডেটের সময় ০৩:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১