ভিয়েনা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে ৫ ধাপে ইউপি নির্বাচন চায় বিএনপি সর্বজনীন পেনশনে একাধিক পরিবর্তন, শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন জাতিসংঘে গিয়ে ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার কথা বলবেন লুলা মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে: প্রধানমন্ত্রী সতীনকে ‘মা’ ডাকায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে : হাভিয়ের তেবাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১৩০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরুর ঘোষণার পর ফিফার বিরুদ্ধে “দায়িত্বজ্ঞানহীন” আচরণের অভিযোগ তুলেছেন স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। মঙ্গলবার ইতালির একটি ক্রীড়া দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তেবাস আরও বলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সময় শেষ হয়ে গেছে। লা গাজ্জেত্তা দেলো স্পোর্র্ট পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন একটি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ ব্যবস্থা রয়েছে, যার কারণেই ইনফান্তিনো টানা এক দশক ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব দিয়ে যেতে পেরেছেন।

তেবাস বলেন, “ফুটবল শিল্প শুধু বিশ্বকাপকে ঘিরে নয়, সেটি যত গুরুত্বপূর্ণই হোক না কেন।”

তিনি বলেন, “মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্ট, যেখানে অল্পসংখ্যক খেলোয়াড় অংশ নেয়, সেটির জন্য তারা পুরো ফুটবল শিল্পকে ধ্বংস করছে। অথচ এই শিল্প হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে।”
গত জুনে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ইনফান্তিনো ২০৩০ সালের বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে টুর্নামেন্টটি ৬৪ দলে সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছে বলে উল্লেখ করেন। ২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া প্যারাগুয়ে, উরুগুয়ে এবং আর্জেন্টিনাতেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

তেবাস বলেন, “প্রতিযোগিতার সূচি নিয়ে আমরা বারবার উদ্বেগ জানিয়েছি। আর এখন তারা ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায়। এই খেলাটিকে সচল রাখে দেশীয় লিগগুলো। আমাদের প্রয়োজন কমসংখ্যক জাতীয় দল এবং সব স্তরে দেশীয় ফুটবলের জন্য আরও ভালো সুরক্ষা। তারা বিষয়টি বুঝতে পারছে না এবং দায়িত্বজ্ঞানহীনভাবে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে।”
ঢাকা/এসএস

জনপ্রিয়

ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে : হাভিয়ের তেবাস

আপডেটের সময় ১১:১৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬