ভিয়েনা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৪টি অবৈধ করাতকল উচ্ছেদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ১১৯ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে ৪ টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত এসব করাত কলের মালিকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও  বনবিভাগের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। এসময় করাতকলের লাইসেন্স না থাকা এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় ব্রাহ্মনডোরা ইউনিয়নের রকিব মিয়া, পুরাইকলা বাজারের মোজাম্মেল হক, নোয়াগাও এলাকার আঃ কাদির এবং সুতাং এলাকার নবীর হোসেনের মালিকানাধীন অবৈধ করাতকল উচ্ছেদ করা হয় এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলামের নেতৃত্বে এবং জেলা সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, বনপ্রহরী আলী আশরাফ, ইছাক আলী ও নজরুল ইসলাম।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা সহকারী বন সংরক্ষণ মোঃ মারুফ হোসেন জানান, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগ ৪ টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে। প্রত্যেকটি করাতকলের মালিকের বিরুদ্ধে বন আইনে রইলর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি টিম।

মোতাব্বির হোসেন কাজল /ইবিটাইমস

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৪টি অবৈধ করাতকল উচ্ছেদ

আপডেটের সময় ০২:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১