ভিয়েনা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

পশুর হাটে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়া হবে : বরিশাল পুলিশের উপ-মহাপরিদর্শক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ১২৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: বরিশাল রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান বলেন, পশুর হাটে যে কোন ধরনের চাঁদা বাজি করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। কোন ধরনের চাঁদা বাজদের ক্ষমা করা হবে না। যে সকল ক্রেতারা অনলাইনে গরু-ছাগল সহ যে কোন ধরনের পশু ক্রয় করতে চাইবেন তারা যাতে কোন ধরনের হয়রানীর শিকার না হন সে জন্য পুশিলকে খেয়াল রাখতে হবে।

শনিবার (১৭ জুলাই) বিকালে জেলার নাজিরপুরের দিঘীরজান পশুর হাট পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি পশু ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সহ ব্যবসায় যাতে কোন ধরনের সমস্যা না হয় সে জন্য সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন। দুর থেকে আসা পশুর ব্যবসায়ীদের যাতায়াতের নিরাপত্তা প্রদান সহ কোন ধরনের সমস্যা হলে পুলিশকে অবহিত করার পরামর্শ প্রদান করেন।

এ সময় হাটে আসাদের মধ্যে যারা মাস্ক ব্যবহার না করেছেন এমনদের স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতনতা মুলক পরামর্শ প্রদান সহ বিনা মূল্যে মাস্ক বিতরন করেন। বাড়ির পাশে কেহ করোনায় আক্রান্ত হলে তাদের সেবা করতে পুলিশকে খবর জানাতে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ প্রমুখ। এর আগে ওই দিন দুপুরে তিনি জেলা পুলিশ লাইন পরিদর্শন করেন।

লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পশুর হাটে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়া হবে : বরিশাল পুলিশের উপ-মহাপরিদর্শক

আপডেটের সময় ০৫:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১