ভিয়েনা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনিয়মের তদন্ত শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ১০৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফজলে বারীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর তদন্তে নেমেছেন তদন্ত কমিটির প্রধান।

গতকাল বৃহস্পতিবার সকালে ওই তদন্ত কমিটির প্রধান পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মো. জাহাঙ্গির আলম নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় ওই হাসপাতালের কয়েক কর্মচারী ও সংশ্লিষ্টদের কাছ থেকে পৃথক পৃথক লিখিত সাক্ষাৎকার নেন।

উল্লেখ্য, গত ২২ মে ওই কর্মকর্তার বিভিন্ন বিরুদ্ধে হাসপাতালের সরকারী জমি টাকার বিনিময় অন্যকে দখল দিয়ে দেয়া সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও দুদক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের হয়।

ওই অভিযোগের ভিত্তিতে গত ২২ জুন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে পরের দিন ২৩ জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, সেবিকা, কর্মচারী সহ বিভিন্ন ইউনিয়নে কর্তব্যরত স্বাস্থ্য সহকারীদের দায়িত্ব বাদ দিয়ে তার পক্ষে একটি সাপাই মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় উপজেলা ব্যাপী স্বাস্থ্য সেবা ব্যাহত হয়। এ সব অভিযোগে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পক্ষ থেকে পটুয়াখালী জেলা সিভিল সার্জনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এ ব্যাপারে জানতে ওই তদন্ত টিমের প্রধান জানান, অভিযোগের বিষয় সরেজমিনে তদন্ত চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনিয়মের তদন্ত শুরু

আপডেটের সময় ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১