ভিয়েনা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

দেশে আজ করোনায় মৃত্যু ৮৯; মোট মৃত্যু ২৬,০১৫ জন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ১০৩ সময় দেখুন

ঢাকা : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৮৯ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৪১ ও নারী ৪৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫ জনে ।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৯৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায়  শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৮ লাখ ৬৯ হাজার ৩৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৭৯ শতাংশ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে আজ করোনায় মৃত্যু ৮৯; মোট মৃত্যু ২৬,০১৫ জন

আপডেটের সময় ০৩:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১