ভিয়েনা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

ড. ইউনূসকে আদালতে হাজির হতে সমন জারি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ১০৩ সময় দেখুন

ঢাকা: ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান এ চারজনের নামে সমন জারি করেন।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আইনে করা মামলায় ১২ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হতে এ সমন জারি করা হয়। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস ছাড়াও সমন পাওয়া অন্য তিনজন হলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থা পরিচালক আশরাফুল হাসান, বোর্ড পরিচালক নূর জাহান বেগম ও মো. শাহজাহান।

ঢাকার শ্রম আদালত থেকে জানানো হয়, শ্রম আইন লঙ্ঘন করে গ্রামীণ টেলিকমের একশ এক জন শ্রমিক -কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। গঠন করা হয়নি শ্রমিকদের অংশগ্রহনের  তহবিল ও কল্যাণ তহবিল। এ ছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা তাদের দেয়া হয়নি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ      

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ড. ইউনূসকে আদালতে হাজির হতে সমন জারি

আপডেটের সময় ০৭:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১